রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এর উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদ বকুলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফেডারেশন অব ফিল্ম²সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, রাজশাহী ফিল্ম²সোসাইটির সভাপতি আহসান কবির, ঋত্বিক ঘটক ফিল্ম²সোসাইটি রাজশাহীর সভাপতি এফ এম এ জাহিদ প্রমুখ।
হাসান আজিজুল হক বলেন, গান শুনতে গেলে কান ব্যবহার করতে হয়। কিন্তু সিনেমা দেখতে গেলে চোখ, কান, মন সব ব্যবহার করতে হয়। ফলে মানুষের সব আকর্ষণ চলচ্চিত্রের প্রতি থাকে। এটা মানুষের ওপর বেশি প্রভাব ফেলে।