রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ওয়াই-ফাই সংযোগ, খাবারের মান বৃদ্ধিসহ ২২ দফা দাবিতে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। গতকাল সকালে তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে হলের প্রাধ্যক্ষ দাবি পূরণের আশ্বাস দেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. আশরাফ উজ জামান বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলেছি। হলের সেবা বৃদ্ধির ব্যাপারে সবার সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’