রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আবদুর রউফকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবন থেকে তাঁকে আটক করা হয়। মতিহার থানার পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানায়, আবদুর রউফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কয়েক দিন ধরে তিনি নিয়মিত ক্লাস করে আসছিলেন। ছাত্রলীগের কর্মীরা বিষয়টি জানতে পেরে গতকাল রবীন্দ্র কলা ভবনের শ্রেণীকক্ষে তাঁকে অবরোধ করে রাখেন। পরে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবদুর রউফকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করেন।