রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনুর লাশ দাফন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শামসাদ পারভীন ওরফে অনুর (২১) দাফন গতকাল রোববার বেলা ১১টায় তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কাদিরপাড়ার তারাপুর গোরস্থানে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় ট্রেনে কাটাপড়ে শনিবার দুপুরে নিহত হন ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে অনুর মরদেহ তাঁর গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।