রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি গোলাপ ৭ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার প্রধান আসামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শামসুল আলম ওরফে গোলাপকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বিচারক জিয়াউর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ৮ ফেব্রুয়ারি গোলাপের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের হলে হলে হামলা ও ফারুক হোসেনকে হত্যা করে শিবিরকর্মীরা। এর পর থেকে গোলাপ পলাতক ছিলেন। গত বুধবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা। পরে গোলাপকে রাজশাহীর মতিহার থানায় হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ে হামলা ও হত্যার ঘটনায় করা ১০টি মামলার এজাহারভুক্ত আসামি গোলাপ।