রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২২তম সিনেট অধিবেশন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২২তম সিনেট অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। দীর্ঘ ১৪ বছর সিনেট অকার্যকর থাকার পর এটা টানা দ্বিতীয় অধিবেশন।
গত বছরের ১৮ মে বিশ্ববিদ্যালয়ের ২১তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে ২০তম সিনেট অধিবেশন হয় ২০০১ সালের ২৮-২৯ জুন। ১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য বছরে অন্তত একবার সিনেটের সভা আহ্বান করবেন, যা বার্ষিক সভা হিসেবে অভিহিত হবে। উপাচার্য চাইলে এর বাইরেও বিশেষ সভা আহ্বান করতে পারেন।
আজ সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ২২তম অধিবেশন শুরু হবে। সিনেটের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অধিবেশনের চারটি অংশে শোক প্রস্তাব, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, বাজেট পেশ এবং প্রশ্নোত্তর পর্ব ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান এসব তথ্য জানিয়েছেন।