রাজশাহী বোর্ডে সেরা বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) রাজশাহী বোর্ডে বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় শীর্ষে স্থান করেছে। গত ২৭ ডিসেম্বর ঘোষিত ফলাফলে বিভাগে বিদ্যালয়টির অবস্থান ছিল দ্বিতীয়। কিন্তু সংশোধিত ফলাফলে জিপিএ-৫-এর সংখ্যা বেড়ে যাওয়ায় এই বিদ্যালয় বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। ২৭ ডিসেম্বর ঘোষিত ফলাফলে বিদ্যালয়ের ২৪৭ জন ছাত্রীর মধ্যে ২২৫ জন জিপিএ-৫ পায়। বৃহস্পতিবার ঘোষিত সংশোধিত ফলাফলে এই বিদ্যালয়ের আরও আটজন ছাত্রী জিপিএ-৫ পায়।প্রধান শিক্ষক রাবেয়া খাতুন জানান, বৃহস্পতিবার সংশোধিত ফলাফল পাওয়া গেছে। সংশোধিত ফলাফলে তাঁর স্কুল বিভাগে সেরা হয়েছে। ২০১১ সালের পিএসসি পরীক্ষায়ও বিদ্যালয়টি রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেছিল।