রাজশাহী বোর্ডের প্রতিটি কলেজে গড়ে ৭৫টি আসন বৃদ্ধির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ড একাদশ শ্রেণীতে আসনসংকট মোকাবিলায় উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বোর্ডের আওতাভুক্ত প্রতিটি কলেজে গড়ে ৭৫টি এবং শহরের ভালো কলেজগুলোতে ২০০ থেকে ৩০০ আসন বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব করেছে বোর্ড কর্তৃপক্ষ। এ প্রস্তাব পাস হলে একাদশ শ্রেণীতে কোনো আসনসংকট থাকবে না বলে প্রত্যাশা করছেন বোর্ডের চেয়ারম্যান দীপ কেন্দ্রনাথ দাস। গত মঙ্গলবার বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বোর্ডের চেয়ারম্যান এসব কথা জানান।বোর্ডের চেয়ারম্যান আরও জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৬৪২টি কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬৬ হাজার ৫০০ আসন রয়েছে। এবার এসএসসি পরীক্ষায় বোর্ড থেকে এক লাখ ১৪ হাজার ৬২৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলে আসন বৃদ্ধি এবং বিকল্প উদ্যোগ না নেওয়া হলে ছাত্র ভর্তিতে সংকট সৃষ্টি হতে পারে—এ আশঙ্কা করেই বোর্ড কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রস্তাব করেছে। বোর্ডের চেয়ারম্যান বলেন, এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় বোর্ডে পাসের হার প্রায় ২৭ শতাংশ বেড়েছে।