রাজশাহী মহানগর ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান ও যুবদলের কর্মী সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানার পুলিশ নগরের শিরোইল স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন জানান, ৪ জুন নগরের সাহেববাজার এলাকায় হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁদের ছোড়া গুলিতে থানার পরিদর্শক (তদন্ত) খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন। মাহফুজ ও সুলতান এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। তাঁদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।