রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুল মালেককে গতকাল বুধবার দুই দিনের রিমান্ডে নিয়েছে বোয়ালিয়া থানার পুলিশ। গত সোমবার তাঁকে নগরের ছোট বনগ্রাম এলাকা থেকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক জানান, আবদুল মালেককে সোমবার রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। গতকাল বুধবার রিমান্ডের শুনানি শেষে বিচারক আমিরুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৯ জুন রাতে নগরের আরডিএ মার্কেট থেকে সোনাদীঘি মোড় পর্যন্ত জামায়াত নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই রাতেই এ ঘটনায় জামায়াতের ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করা হয়। আবদুল মালেক ওই মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলায় আরও পাঁচজন জামায়াত নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।