রাজশাহী মহানগর ট্রাফিকের দুজন সার্জেন্টকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের দুজন সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন মোস্তাফিজুর রহমান ও খলিলুর রহমান। গত রোববার রাতে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। মহানগর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দায়িত্বে অবহেলার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, রাস্তায় চাঁদাবাজির অভিযোগে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান ও খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ট্রাফিক পরিদর্শক মাহামুদুল হাসান বলেন, ‘আমি জানি না তাঁদের কী অপরাধে ক্লোজ করা হয়েছে।’