রাজশাহী মহানগর বিএনপির সম্পাদক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার তিন মামলায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শফিকুল। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

শফিকুল ইসলামের আইনজীবী আলী আশরাফ জানান, গত ৫ জানুয়ারির পর নাশকতার অভিযোগে নগরের বোয়ালিয়া থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় শফিকুল হককে আসামি করা হয়। এসব মামলার মধ্যে দুটি মামলায় তিনি গত ৩১ মে ও ২৬ জুন উচ্চ আদালত থেকে জামিন পান। জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ওই দুই মামলাসহ পাঁচটি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই মামলার জামিন বহাল রাখলেও অন্য তিন মামলায় তাঁকে কারাগারে পাঠান। আদেশের পর পরই তাঁকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।