রাজশাহী মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঢাকা থেকে ফ্যাক্স করে রাজশাহীতে পাঠানো হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলমের উদ্ধৃতি দিয়ে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান ২৪ আগস্ট পত্রে স্বাক্ষর করেছেন। মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।বিলুপ্ত কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন গতকাল রোববার সকালে জানান, তিনি কমিটি বিলুপ্ত ঘোষণার কোনো কাগজ এখনো হাতে পাননি, তবে মৌখিকভাবে শুনেছেন। সম্মেলনের জন্য মহানগরের ১৪টি ওয়ার্ডে সম্মেলন করা হয়েছে। আরও ১৫টি ওয়ার্ডে ঈদের পরে সম্মেলন করার জন্য দিন ঠিক করা হয়েছে। কমিটি ২০০১ সালের মার্চ মাসে গঠন করা হয়।