রাজশাহী মহানগর র্যা ব-পুলিশের বাড়তি নজরদারি

রাজশাহী মহানগরে গতকাল শুক্রবার র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও পুলিশের বাড়তি নজরদারি ছিল। বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের বিভিন্ন মোড়ে র্যা ব-পুলিশের টহলদল নগরে চলাচলকারী নারীদের পর্যন্ত তল্লাশি করেছে।
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম প্রথম আলোকে বলেন, সাধারণত রাজশাহী নগরের প্রবেশপথগুলোতে প্রতিদিনই পুলিশের তল্লাশিচৌকি থাকে। তবে গতকাল বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের প্রায় ২৫টি স্থানে পুলিশ সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি চালায়। তিনি বলেন, বাইরে থেকে যাঁরা শহরে প্রবেশ করেন, তাঁদের মধ্যে কাউকে সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি করে। প্রতিদিন আট থেকে নয়টি তল্লাশিচৌকি থাকে। তবে শুক্রবারের জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদগুলোতে অনেক মানুষের সমাগম হয়। সে বিষয় মাথায় রেখে নিরাপত্তা জোরদার করার জন্য গতকাল তল্লাশিচৌকি বাড়ানো হয়েছিল।
পুলিশের পাশাপাশি র্যা ব-৫-এর সদর দপ্তর এবং রাজশাহী রেলওয়ের কলোনি ক্যাম্পের সদস্যরাও শহরের বিভিন্ন এলাকা তল্লাশি ও টহল দিয়েছেন। দুপুরে নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় র্যা বের নারী সদস্যদের দিয়ে বোরকা পরা নারীদের দেহ তল্লাশি করা হয়। নগরের সাহেববাজার এলাকায় বাজার করতে এসেছিলেন একজন নারী। র্যা বের সদস্যরা তাঁর দেহ তল্লাশি করেন। পরে তিনি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘প্রথমে একটু বিব্রত হয়েছিলাম। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির বিষয় চিন্তা করে আবার মনে হয়েছে এটা ভালোই। এই নজরদারির কারণে মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।’
রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মনিরা রহমান তাঁর সংগঠনের কয়েকজন সদস্যকে নিয়ে গতকাল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে গিয়েছিলেন। তিনি বলেন, তাঁদের সংগঠনের সভাপতি বিহাসে থাকেন। সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সভাপতিকে পুলিশি নিরাপত্তা নিয়ে বেরোতে বলা হয়েছে। বাসার বাইরে পুলিশ পাহারায় রয়েছে। এই পরিস্থিতিতে তিনি বাইরে বের হতে একটু সমস্যা বোধ করছেন। তাই সাংগঠনিক আলাপের জন্য সদস্যদের নিয়ে বিহাসে যেতে হয়েছে। সেখানে গিয়ে সদস্যদেরও বাড়তি নিরাপত্তা ও তল্লাশির মুখে পড়তে হয়েছে।
র্যা ব-৫-এর মিডিয়া অফিসার তোফায়েল হোসেন বলেন, দেশের বিশেষ পরিস্থিতির কারণে এবং শুক্রবার দিন জুমার নামাজে মসজিদগুলোতে বাইরের মানুষও আসেন। এ জন্য র্যা বের সদর দপ্তর এবং তাদের রেলওয়ে কলোনি ক্যাম্পের টহল বাড়ানো হয়েছিল। তিনি বলেন, এই নিরাপত্তার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।