রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা নিরাপত্তার দাবিতে গতকাল বুধবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছিলেন। পরে সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করে নেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার এক রোগীর ১৩ জন বন্ধু হাসপাতালের একটি ওয়ার্ডে ঢোকেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে রোগীর এক বন্ধু একজন ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করেন। এর জেরে নিরাপত্তার দাবি তুলে ধর্মঘটে যান ইন্টার্ন চিকিৎসকেরা।
শফিকুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তাঁরা কাজে যোগ দিয়েছেন।