রাজশাহী মেডিকেলের ছাত্র তানভীরকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডি-কেল কলেজে এমবিবিএস দ্বিতীয় বর্ষের (৫১তম ব্যাচ) মেধাবী ছাত্র তানভীর মো. আসিফ মুজতবা। ভবিষ্যতের চিকিৎসক এই ছাত্র আজ নিজেই মৃত্যুপথযাত্রী। চোয়ালের দুরারোগ্য ক্যানসার ম্যানডিবুলার সারকোমা রোগে আক্রান্ত তানভীর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর কেমোথেরাপি চলছে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার জন্য তানভীরকে দ্রুত বিদেশে পাঠানো দরকার। এ জন্য অন্তত ৪০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় তানভীরের জন্য সমাজের সর্বস্তরের মানুষের দোয়া ও আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন তাঁর পরিবার ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাফায়েতুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৩৫১৫, সোনালী ব্যাংক লিমিটেড, চুয়াডাঙ্গা শাখা বা সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬৮.১০১.৮৬৩৬০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, কুষ্টিয়া শাখা। বিজ্ঞপ্তি।