রাজশাহী, রংপুর ও দিনাজপুরে ঈদের প্রধান প্রধান জামাত
পবিত্র ঈদুল ফিতরে রাজশাহীতে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া রংপুর, দিনাজপুর শহরেও কয়েকটি জামাত হবে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
রাজশাহী: নগরে সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টিপাত কিংবা আবহাওয়া খারাপ হলে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদে। দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে সকাল সাড়ে আটটায়। একই সময়ে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে নগরের সাহেববাজার বড় রাস্তায়।
এ ছাড়া রাজশাহী নগরে এবার শতাধিক ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি করপোরেশন ৯৪টি ঈদগাহের তদারকি করছে। সকাল পৌনে আটটায় উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, আটটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে, বুলনপুর ঈদগাহ মাঠ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্বপাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদ, বিএডিসি ঈদগাহ মাঠ ও ফিরোজাবাদ ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল সোয়া আটটায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া), সিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রায়পাড়া বসরী ঈদগাহ, কাঁঠালবাড়িয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ, কোর্ট বুলনপুর ঈদগাহ, খোজাপুর গোরস্থান ঈদগাহ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড় ঈদগাহ, খোজাপুর ১ নম্বর ঈদগাহ, পাঁচানী ঈদগাহ, সাতবাড়িয়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠ, ডিঙ্গাডোবা ঈদগাহ, মেহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহ, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ, শিরোইল স্কুল ঈদগাহ ও চৌদ্দপাই মোড় ঈদগাহ; সাড়ে আটটায় রাজশাহী জজকোর্ট ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ ও মালদা কলোনি ঈদগাহ এবং নয়টায় কাজলা ঈদগাহ, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।
রংপুর: পুলিশ লাইন মাঠে সকাল আটটা, কালেক্টরেট ঈদগাহ ময়দানে সকাল নয়টা, মুন্সিপাড়া কবরস্থান ঈদগাহ ময়দানে সকাল নয়টা, কেরামতিয়া জামে মসজিদ সকাল সাড়ে নয়টা, মণ্ডলপাড়া বড় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে নয়টা, সদর উপজেলা মাঠে সকাল সাড়ে নয়টা, দামোদুরপুর বড় ময়দানে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত হবে। তবে বৃষ্টি হলে রংপুরের প্রধান জামায়াত হবে কোর্ট মসজিদে সকাল ১০টায়। বৃষ্টি হলে কেরমাতিয়া জামে মসজিদে সকাল সাড়ে নয়টা ছাড়াও সকাল ১০টায় ঈদের নামাজ হবে।
দিনাজপুর: গোর-এ শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। একই সময়ে শহরের রামনগর ফুটবল মাঠ এবং দিনাজপুর ইনস্টিটিউ, চেরাডাঙ্গী ও মহব্বতপুর সুকানদীঘি ঈদগাহ মাঠে আহলে হাদিস সম্প্রদায়ের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহরের নিউ টাউন, মহারাজা স্কুল মাঠ, রাজবাটি ঈদগাহ মাঠ, কেবিএম কলেজ, রামসাগর ঈদগাহ মাঠ, খানপুর স্কুল মাঠ, ঘুঘুডাঙ্গা ঈদগাহ মাঠসহ জেলার বেশির ভাগ মাঠে ঈদের দিন সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।