রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। লিয়াকত আলীকে সভাপতি ও জামাত খানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয় পরিষদের সাধারণ সভায়।নগরের গণকপাড়ায় পরিষদের নিজস্ব কার্যালয়ে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক জামাত খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক মেয়র আবদুল হাদী, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, আবুল কালাম আজাদ, আবু বক্কর আলী, জিয়াউল হক, হারুনার রশিদ, এন্তাজুল হক প্রমুখ।সভায় সর্বসম্মতিতে পরিষদের খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল করারও সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন: জ্যেষ্ঠ সহসভাপতি হামিদুল হক, সহসভাপতি হারুনার রশিদ, আবদুল মান্নান ও কল্পনা রায়, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক, প্রচার সম্পাদক আজম খান, দপ্তর সম্পাদক সাঈদ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেলাল আহমেদ, মহিলাবিষয়ক সম্পাদিকা রাশেদা পারভিন, আইনবিষয়ক সম্পাদক অঙ্কুর সেন, ধর্মবিষয়ক সম্পাদক মোকসেদ উল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক সুবাস চন্দ্র হেব্রমন।সাধারণ সদস্যরা হলেন: বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান, শ্যামল ব্যানার্জি, সিরাজুর রহমান খান, রিয়াজ উদ্দিন আহমেদ খান, আজিম উদ্দিন, শাহনাজ পারভীন ও এম শরিফ।