রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ২৩ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার রাজশাহী আসছেন। তাঁর আগমন উপলক্ষে রাজশাহীর স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ২৩ দফা দাবি তুলে ধরা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব দাবি তুলে ধরা হয়।পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভায় বক্তারা বলেন, বিগত দিনে সংগ্রাম পরিষদ এই অঞ্চলের মানুষের দাবি নিয়ে যে আন্দোলন-সংগ্রাম করেছে, সেসব দাবির কয়েকটি প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবারের জনসভায় জনস্বার্থের দাবিগুলো প্রধানমন্ত্রী ঘোষণা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। তাঁদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: কৃষি ও কৃষককে বাঁচানোর স্বার্থে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, রাজশাহী চিকিৎসা মহাবিদ্যালয়কে শহীদ এ এইচ এম কামরুজ্জামান চিকিৎসা বিশ্ববিদ্যালয় হিসেবে নামকরণ, গঙ্গা ব্যারাজ নির্মাণ, পদ্মায় ড্রেজিং, কৃষি ইপিজেড স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি উদ্যোগে রাজশাহী বিমানবন্দর সচল করা, অবিলম্বে গ্যাস সরবরাহ, পূর্ণাঙ্গ টিভি স্টুডিও চালু, সেরিকালচার কারখানা, রাজশাহী টেক্সটাইলসহ বন্ধ সব কলকারখানা আধুনিকীকরণ ও চালু করা, রাজশাহী থেকে সরাসরি চট্টগ্রাম পর্যন্ত আরও দুটি ট্রেন চালু, মহিলা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, রাজশাহীকে ক্রিকেট টেস্ট ভেন্যু হিসেবে ঘোষণা, রাজশাহী ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজ ঘোষণা, পানিনিষ্কাশন নামে বিল হালতি উন্নয়ন প্রকল্পসহ চলনবিল এলাকার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প অবিলম্বে বাস্তবায়ন।সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জামাত খান, উপদেষ্টা মোশারফ হোসেন আখুঞ্জি, সহসভাপতি আবদুল মান্নান, হারুন-অর-রশীদ, দেবাশিষ প্রামানিক, সুফিয়া হাসান, কল্পনা রায়, বেলাল আহম্মেদ, আবুল কালাম আজাদ, রিয়াজ আহম্মেদ খান, অংকুর সেন, সাইদ চৌধুরী প্রমুখ।