রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপ কেন্দ্রনাথ দাসকে বদলি করে পাবনা শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা বোর্ডের সচিব তানবিরুল আলমকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দীপ কেন্দ্রনাথ তাঁর দায়িত্ব হস্তান্তর করেন।