রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুন নাহার বেগমকে (৩৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ জানুয়ারি রাজশাহী মহিলা কলেজের পাশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে ককটেল ফাটানো হয়। এ ঘটনায় পুলিশ মামলা করে। ওই মামলার এজাহারভুক্ত আসামি নুরুন নাহার।