রাজশাহী সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের ২০১২-১৩ অর্থবছরের জন্য ৩৮১ কোটি ১৫ লাখ পাঁচ হাজার ৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বুধবার মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বাজেট ঘোষণা করেন। বাজেটে নতুন করে কোনো করারোপ করা হয়নি। মেয়র নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাজেট বক্তব্য উপস্থাপন করেন। ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বাজেট ১৯৯ কোটি ৪০ লাখ ছয় হাজার ৭৪ টাকা এবং আয়-ব্যয় সমপরিমাণ ধরে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। কর বৃদ্ধি না করে অভ্যন্তরীণ ব্যয় ও আনুষঙ্গিক ব্যয় নিয়ন্ত্রণ করে প্রস্তাবিত বাজেটে সেবার পরিমাণ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।