রাজশাহী সিটি কলেজে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি কলেজে গতকাল বুধবার ছাত্রদলের কর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।কলেজের শিক্ষকেরা জানান, কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তি চলছে। শিক্ষকেরা অভিযোগ করেন, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে ছাত্রদলের ১৫-২০ জন কর্মী এসে তাঁদের একজন ছাত্রকে ভর্তি করানোর প্রস্তাব দেন। সময় পার হয়ে যাওয়ায় কর্মচারীরা তাঁদের ফিরে যেতে বলেন। এ সময় তাঁরা ক্ষিপ্ত হয়ে কলেজের করিডরে রাখা ফুলের টব ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা কলেজ কর্তৃপক্ষকে গালাগাল করে চলে যান।এ ব্যাপারে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মইনুল হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে ঘটনার সঙ্গে কলেজ ছাত্রদলের নেতাদের কেউ জড়িত নন।