রাজশাহী সেক্টর চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বিজিবি আন্তসেক্টর ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী সেক্টর চ্যাম্পিয়ন হয়েছে। গত বুধবার কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন মাঠে এই খেলা হয়। খেলায় রাজশাহী সেক্টর ৩-০ সেটে রংপুর সেক্টরকে পরাজিত করে। খেলা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ। এ সময় ৪৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল জাকির হোসেনসহ বিভিন্ন সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৪৫ বিজিবির ব্যবস্থাপনায় আন্তসেক্টর ভলিবলে বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রাজশাহী, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সেক্টর িলগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নেয়।