রাজশাহীতে জামায়াতের তিন নেতা রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মকবুল হোসেন, দলের মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও জামায়াতের প্রচার সম্পাদক ইমাজ উদ্দিন মণ্ডল এবং অফিস সেক্রেটারি আহসান হাবিবকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মতিহার থানার পুলিশ ওই তিন নেতাকে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক আমিরুল ইসলাম ওই রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ওই তিন নেতার পক্ষে জামিনের আবেদন জানানো হলে বিচারক তা না মঞ্জুর করেন।