রাজশাহীতে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগরের উপশহর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে ছন্দা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর বাবা সেন্টু, মা জান্নাতুন ও মেয়ে ছয় মাস বয়সী তারা বানু গুরুতর আহত হয়েছে। সেন্টুর শাশুড়ি রাবেয়া খাতুন জানান, ধারণা করা হচ্ছে, ভোর রাতে হারিকেন উল্টে পড়ে তেলে আগুন ধরে যায়। সেখান থেকে আগুন মশারিতে ছড়িয়ে পড়ে। এ সময় মশারির ভেতরে ঘুমিয়ে থাকা জান্নাতুন, তাঁর মেয়ে ও নাতনি অগ্নিদগ্ধ হন। সেন্টু তাঁদের উদ্ধার করতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন।গুরুতর আহত অবস্থায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছন্দার মৃত্যু হয়।