রাজশাহীতে অবৈধ ১৮ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার নগরের উপশহর নিউমার্কেট মোড় থেকে ক্যান্টনমেন্ট রোড পর্যন্ত সড়কের উভয় পাশের ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। মহানগরের পরিবেশ উন্নয়ন এবং যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদেকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল হক জানান, এই সড়কটি ৪০ ফুট প্রশস্ত কিন্তু এর ১০ হাত অবৈধ দখলে ছিল। এই উচ্ছেদ অভিযানের ফলে এবার পুরো রাস্তা জনগণ ব্যবহার করতে পারবে। মহানগরের বিভিন্ন এলাকায় এ ধরনের আরও অভিযান চলবে বলে তিনি জানান।