রাজশাহীতে অভিযুক্তদের পক্ষে মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়িতে আদিবাসী কিশোরী সিরাপিনা মার্ডি ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার ‘আদিবাসী পারগানা ও দিঘরী বাইসী পরিষদ রক্ষা কমিটি’ রাজশাহী নগরে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। পরে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দেওয়া হয়।ওই কমিটির ব্যানারে গতকাল আদিবাসী পারগানা, দিঘরী বাইসী পরিষদ রক্ষা, গ্রেপ্তার করা ফাদার, পারগানা ও সমাজনেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে নগরের আলুপট্টি এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলকারীরা সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করে।