রাজশাহীতে আ.লীগ নেতার বাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আসলাম সরকারের বাড়িতে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ গত মঙ্গলবার দিবাগত রাতে নগরের বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে নগরের বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।
আসলাম প্রথম আলোকে জানান, রাত দেড়টার দিকে বাড়ির সিঁড়িঘরে বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বোমার আঘাতে সিঁড়িঘরের জানালার কাচ ভেঙে যায়। কারা এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি৷
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছায়েদুর রহমান ভূঁইয়া বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে৷