রাজশাহীতে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটুপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন: ১৯৭১-এর স্বাধীনতার প্রেক্ষাপট অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিনেমার নাম খুঁজছি’ প্রদর্শিত হবে। কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেলা সাড়ে তিনটায়।
জাতিসংঘ: ইউএন উইমেনের আয়োজনে দেশের সাতটি বিভাগের কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীতে ‘জাতিসংঘ দিবস ২০১৪’ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন, মাস্টার সেফ রেস্টুরেন্ট, অলকার মোড়, সকাল ১০টায়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: পঞ্চকবির অন্যতম রজনীকান্ত সেনের দৌহিত্র ও বিশিষ্ট সংগীতশিল্পী দিলীপ কুমার রায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমির সংগীত প্রশিক্ষক অর্চনা ভৌমিককে সংবর্ধনা দেওয়া হবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বিকেল পাঁচটায়, চেম্বার ভবন মিলনায়তনে, অলকার মোড়, রাজশাহী।