রাজশাহীতে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণদের্ঘ্য ফিল্ম অর্গানাইজেশন: পূর্ণদৈর্ঘ্য ফিল্ম অর্গানাইজেশনের উদ্যোগে তিন দিনব্যাপী পিঁপড়াবিদ্যা চলচ্চিত্রের প্রদর্শনীর উদ্বোধন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, বেলা তিনটায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: দুই দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩৭তম আন্তকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন, সকাল সাড়ে আটটায়, বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ: বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলন, সকাল সাড়ে ১০টায়, রাজশাহী রেলওয়ে ইনস্টিটিউটে।
তুলা উন্নয়ন বোর্ড, রাজশাহী: বরেন্দ্র এলাকায় তুলা চাষের সম্ভাবনা ও সম্প্রসারণ কৌশল শীর্ষক কর্মশালা, সকাল সাড়ে ১০টায়, নগরের আমবাগান এলাকায় বরেন্দ্র ভবনের সম্মেলনকক্ষে।