রাজশাহীতে আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
বিচারক ভালো আচরণ করছেন না মর্মে অভিযোগ এনে রাজশাহীর দুটি আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। গতকাল রোববার রাজশাহী উকিল বারের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উকিল বারের সভাপতি মোজ্জাম্মেল হক বলেন, রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এ এম শহিদ আহমেদ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১-এর বিচারক আবু সুফিয়ান আইনজীবীদের সঙ্গে ভালো আচরণ করেন না। তিনি বলেন, দুটি আদালতই ভালো। তাঁরা সৎ বিচারক; কিন্তু তঁাদের কাছে ভালো ব্যবহার পাওয়া যায় না।
এরই পরিপ্রেক্ষিতে উকিল বারের সাধারণ সভা ডাকা হয়। সভায় মুখ্য বিচারিক হাকিম আদালত আজ সোমবার থেকে তিন দিন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত হয়৷
জানতে চাইলে আদালতের পিপি (সরকারি কেঁৗসুলি) ইব্রাহীম হোসেন বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী, একজন সদস্য হিসেবে উকিল বারের সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না। তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে৷’