রাজশাহীতে আদিবাসী মুক্তি মোর্চার আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায়সংগত অধিকার আদায়ের জন্য রাজশাহীতে ‘আদিবাসী মুক্তি মোর্চা’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। প্রায় ১০০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধির উপস্থিতিতে ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা মধ্য দিয়ে গতকাল শুক্রবার সকালে নগরের মিঞাপাড়া গ্রন্থাগারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সংগঠন আত্মপ্রকাশ করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনে সাঁওতাল, মাহেল, উঁরাওসহ বিভিন্ন জাতি-গোষ্ঠীর সমমনা ১৭টি সংগঠন সামাজিক ও অধিকারভিত্তিক উত্তরবঙ্গের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর (আদিবাসী) ন্যায়সংগত অধিকার আদায়ের মাধ্যমে মুক্তির দাবিতে জোটবদ্ধ হয়েছে। আদিবাসী মুক্তি মোর্চার ১১ দফা দাবি পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক যাকরিয়াস ডুমরি।