রাজশাহীতে আদিবাসীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ সাত দফা দাবিতে গতকাল মঙ্গলবার রাজশাহী নগরে মানববন্ধন করা হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ মানববন্ধন হয়।নগরের আলুপট্টি মোড় থেকে সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন হয়। এতে রাজশাহী বিভাগের আটটি জেলার ৩৮ আদিবাসী জনগোষ্ঠীর লোকজন অংশ নেয়। এতে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারান্ডি, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ বক্তব্য দেন। পরে তাঁরা সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।