রাজশাহীতে আমেরিকান কর্নার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের উপশহর এলাকায় আমেরিকান কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা।
উদ্বোধনী অনুষ্ঠানে মজীনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশই পরস্পরের সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। এ আগ্রহ থেকেই রাজশাহীতে আজ একটা ইতিহাস রচনা করা হয়েছে।
মজীনা বলেন, এই নতুন আমেরিকান কর্নার ছাত্র-শিক্ষকসহ পুরো রাজশাহীর মানুষকেই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানার সুযোগ করে দেবে। গণতন্ত্রের আদর্শ ও মূল্যবোধ, ব্যক্তি স্বাধীনতা ও দায়িত্ব, গণতন্ত্রে সুশীল সমাজের ভূমিকা—এসব ক্ষেত্রে দুই দেশের সংকল্পের প্রতিফলন ঘটবে এ কর্নারের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মাহবুব জামান প্রমুখ উপস্থিত ছিলেন।