রাজশাহীতে আরও একজন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে তাসরুবা আক্তার (১০) নামের আরও একজন অ্যানথ্রাক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। জেলার সিভিল সার্জন জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জেলায় আটজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে তাসরুবাকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।রাজশাহীর সিভিল সার্জন জহুরুল হক জানান, ওই শিশুটি গত সপ্তাহে মা-বাবার সঙ্গে কুষ্টিয়ায় যায়। সেখানে গরুর মাংস খায়। গত দুই দিন আগে তার শরীরে ঘা দেখা দেয়। ওই ঘা দ্রুত বড় আকার ধারণ করায় শিশুটির মা-বাবা প্রথমে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। গত বৃহস্পতিবার তিনি শিশুটিকে দেখেছেন।