রাজশাহীতে আরও ১৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল
পৌরসভার নির্বাচনে রাজশাহীতে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল রোববার আরও ১৩ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মেয়র পদে প্রার্থিতা বাতিলের তালিকায় আছেন ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী শাহিনুল ইসলাম, কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মঞ্জুর রহমান, দুর্গাপুরে বিএনপির ‘বিদ্রোহী’ সৈয়দ জামাল উদ্দিন, জাতীয় পার্টির আজাহার আলী ও ওয়ার্কার্স পার্টির শামিমুল ইসলাম, তাহেরপুরে বিএনপির বিদ্রোহী পৌর ছাত্রদলের সভাপতি এস এম আরিফুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুল আলীম ও সামশুন্নাহার। পুঠিয়ায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আবদুল মালেক, বিএনপির ‘বিদ্রোহী’ সাইফুল ইসলাম ও স্বতন্ত্র আহাদ আলী। নওহাটা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হয়েছে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আফজাল হোসেন ও হাফিজুর রহমানের।
এর আগে শনিবার মেয়রপদে প্রার্থিতা বাতিল হয় বাঘার আড়ানীর পৌর মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল মতিন ও মাসুদ পারভেজের।