রাজশাহীতে উত্তরবঙ্গ খরা সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাপকভাবে জলবায়ু পরিবর্তনের শিকার। অথচ গণমাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা তেমন পরিলক্ষিত হয় না। এ বিষয়ে সংবাদকর্মীদের অনুসন্ধানী প্রতিবেদন করা উচিত৷ যাতে করে বিষয়টি সরকারের নীতিনির্ধারকদের নজরে এনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী উত্তরবঙ্গ খরা সম্মেলনের শেষ দিনে গতকাল শুক্রবার ‘জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্যনিরাপত্তা-বিষয়ক রিপোর্টিং’ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের িডনস কমপ্লেক্সের সম্মেলনকক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে এবং উন্নয়ন সংস্থা বরেন্দ্র প্রচারণা দল, সিএসআরএল ও অক্সফামের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন অধ্যাপক ইলিয়াছ হোসেন, অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, অধ্যাপক তানভীর আহমদ। দ্বিতীয় অধিবেশনে পৃথক তিনটি সেশন পরিচালনা করেন প্রদীপ কুমার পান্ডে, আবুল কালাম মুহম্মদ আজাদ ও শিবলী নোমান।