রাজশাহীতে একটি বুথের ইভিএম অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে গতকাল শনিবার তিনটি কেন্দ্রে ইলেকট্রনিং ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। তবে ভোট গণনার সময় এক কেন্দ্রের একটি বুথের ইভিএম আর চালু করা যায়নি। এ ঘটনায় এলাকাবাসী ওই কেন্দ্র ঘেরাও করে। নগরের ৮ নম্বর ওয়ার্ডের টিচার্স ট্রেনিং সেন্টার, লক্ষ্মীপুর ল্যাবরেটরি স্কুল ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে গণনা করতে গেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কেন্দ্রের একটি বুথের এভিএম আর চালু করা যায়নি। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৯০।এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জড়ো হয়ে কেন্দ্রটি ঘেরাও করে। তারা দাবি জানায়, ভোট গণনা না করে প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোটের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন কেন্দ্র থেকে যেতে পারবেন না। গতকাল রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মকর্তারা কেন্দ্রেই ছিলেন। খবর পেয়ে পুলিশ গেলেও তারা কেন্দ্রের প্রধান দরজার বাইরে দাঁড়িয়ে থাকে।এ ব্যাপারে কথা বলার জন্য বারবার রিটার্নিং কর্মকর্তার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইভিএমের ওই বিষয়টি নিয়েই তাঁরা একটু ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।