রাজশাহীতে ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ীর জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের লক্ষ্মীপুর বাজারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির জন্য সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল শনিবার এ অভিযান চালায়। এ ছাড়া পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য স্পষ্টভাবে লেখা না থাকা সত্ত্বেও তা বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে দুজন মাংস ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক সুকুমার চন্দ্র কুণ্ডু এই অভিযান পরিচালনা করেন। এ সময় ক্যাবের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।