রাজশাহীতে কলেজ ছাত্রের কবজি কেটে নিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে তুচ্ছ ঘটনায় সাইমুম করিম সুমন নামের এক কলেজছাত্রের হাতের কবজি কেটে নিয়েছে সন্ত্রাসীরা। নগরের কেশবপুর এলাকার একটি সেলুনে গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাঁর বাবা আবদুল মান্নান জানান, বিকেলে নগরের ভেড়ীপাড়ায় পুলিশ লাইনস গেটসংলগ্ন হাবিবের সেলুনে চুল কাটাতে যান সাইমুম করিম। এ সময় সেখানে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী কেশবপুর এলাকার রফিকের ছেলে রাকিব (২৭), জেন্টুর ছেলে জ্যাকি (২৫) এবং আয়নালের ছেলে রকির (২৭) সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সুমনের বাঁ হাতে হাঁসুয়া দিয়ে কোপ দেন রাকিব। এতে সুমনের হাতের কবজি কেটে পড়ে যায়।