রাজশাহীতে কলেজছাত্র হত্যার ঘটনায় তিন বন্ধুর ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে কলেজছাত্র নাদিমুজ্জামান ওরফে সাদ হত্যা মামলায় তাঁর তিন বন্ধুর ফাঁসি ও এক বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়। রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেন শহীদ আহমদ গতকাল বৃহস্পতিবার ওই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: নাদিমুজ্জামানের বাল্যবন্ধু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার আবদুল আলীমের ছেলে আল আওয়াল (২০) ও রেজাউল করিম সেলিমের ছেলে সুইট রেজা (২১) এবং নাচোল উপজেলার গোলাবাড়ি কোয়ার্টারপাড়ার আলীম উদ্দিনের ছেলে মাসুদ আলী (১৯)। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তি হলেন, রাজশাহী নগরের টিকাপাড়া এলাকার আবুল কালামের ছেলে কায়সার আহাম্মেদ (২০)।