রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩০টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ২৯টির ফলাফল জানা গছে। এর মধ্যে বিএনপি-সমর্থিত ১৮ জন, আওয়ামী লীগ-সমর্থিত ছয়জন, জামায়াত-সমর্থিত একজন ও চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন ৫ নম্বর ওয়ার্ডে মো. কামরুজ্জামান (টিউবওয়েল), ৬ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান (মোরগ), ২১ নম্বর ওয়ার্ডে নিজামউল আযীম (টিউবওয়েল), ২২ নম্বর ওয়ার্ডে আবদুল হামিদ সরকার (হাতি), ২৩ নম্বর ওয়ার্ডে মাহাতাব হোসেন চৌধুরী (হাতি) ও ২৪ নম্বর ওয়ার্ডে আরমান আলী (হাতি)।বিএনপি-সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মনসুর রহমান (আপেল), ২ নম্বর ওয়ার্ডে মাহবুব সাঈদ (মোরগ), ৪ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন (হাতি), ৭ নম্বর ওয়ার্ডে সোহরাব হোসেন (বাস), ১১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর, ১২ নম্বর ওয়ার্ডে ইকবাল হোসেন (টিউবওয়েল), ১৩ নম্বর ওয়ার্ডে রবিউল আলম (মোরগ), ১৪ নম্বর ওয়ার্ডে মো. টুটুল, ১৫ নম্বর ওয়ার্ডে আবদুস সোবহান, ১৬ নম্বর ওয়ার্ডে বেলাল আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডে মনজুর হোসেন (হাতি), ১৮ নম্বর ওয়ার্ডে মনির হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টিটো (হাতি), ২০ নম্বর ওয়ার্ডে মুস্তাক হোসেন (হাতি), ২৫ নম্বর ওয়ার্ডে তরিকুল আলম, ২৭ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল আমিন (মোরগ), ২৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল হাসান (হাতি) ও ২৯ নম্বর ওয়ার্ডে শাজাহান আলী (টিউবওয়েল) ও ৩০ নম্বর ওয়ার্ডে জামায়াত-সমর্থিত আবদুস সামাদ বিজয়ী হয়েছেন।স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান (বৈদ্যুতিক পাখা), ৯ নম্বর ওয়ার্ডে এ কে এম রাশেদুল হাসান (টিউবওয়েল), ১০ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী সরদার (হাতি), ২৬ নম্বর ওয়ার্ডে নূর মোহাম্মদ মোল্লা (বৈদ্যুতিক পাখা)। ৮ নম্বর ওয়ার্ডে একটি বুথের ইভিএম মেশিনে ত্রুটি থাকায় সেখানকার ফলাফল স্থগিত রাখা হয়েছে। সংরক্ষিত ১০ জন মহিলা কাউন্সিলর হলেন তাহেরা বেগম, নাসিরা খানম, মুসলিমা বেগম, বিলকিস বানু, শামসুন্নাহার, মমতাজ মহল, নাজমা খাতুন, শাহনাজ বেগম, নূরুন নাহার ও সুলতানা রাজিয়া।