রাজশাহীতে কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী সাধারণ কাউন্সিলর ও এবারের নির্বাচনের কাউন্সিলর প্রার্থী রেজাউন নবী আল মামুনকে পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে। তাঁর মুক্তির দাবিতে এলাকার নারীরা সন্ধ্যায় নগরের বোয়ালিয়া থানা ঘেরাও করেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে ফেরত পাঠিয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, রেজাউন নবী আল মামুনের হলফনামায় ১৩টি মামলার উল্লেখ রয়েছে। সেগুলোর ব্যাপারে কোনো সমস্যা নেই। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে আরও তিনটি মামলা আছে। এগুলোতে তাঁর জামিন হয়নি। এত দিন তিনি পলাতক ছিলেন। গতকাল বিকেলে নগরের উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।