রাজশাহীতে কৃষককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বড়দমা গ্রামের রেললাইনের পাশ থেকে গতকাল সোমবার সকালে রফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। রফিকুল ইসলাম উপজেলার পানিহাট গ্রামের রুস্তম আলীর ছেলে। গোদাগাড়ী মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় রফিকুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গতকাল সকালে বাড়ি থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে উপজেলার রিশিকুল ইউনিয়নের বড়দমা গ্রামের রেল লাইনের পাশে স্থানীয় লোকজন তাঁর গলা কাটা লাশ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।