রাজশাহীতে কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত অবমাননার অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীরকে গত শনিবার পুলিশ গ্রেপ্তার করেছে।দুর্গাপুর থানার উপপরিদর্শক মাকসুদুর রহমান জানান, বাগমারা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীর নিজে বাদী হয়ে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর থানায় সারসংক্রান্ত বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছিলেন। মামলাটি এখনো রাজশাহীর যুগ্ম দায়রা জজ আদালতে বিচারাধীন। কিন্তু বাদী দীর্ঘদিন ধরে আদালতে উপস্থিত হচ্ছিলেন না। এ কারণে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।