রাজশাহীতে খাবার না পেয়ে শিশুসদনে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সরকারি শিশুসদনের বাচ্চারা খাবার না পেয়ে গতকাল শুক্রবার সদনের লাকড়ির স্তূপে আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সদনের সভাপতি রাজশাহী জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছেন।শিশুসদনের বাচ্চাদের অভিযোগ, বর্তমানে এখানে ১০৭ জন শিশু রয়েছে। কয়েক দিন ধরেই কর্তৃপক্ষ তাদের খাবার পরিবেশনে অনিয়ম করছে। গত বৃহস্পতিবারও দুপুরের খাবার বিকেল পাঁচটায় দেওয়া হয়। গতকাল শুক্রবার বিকেল চারটাতেও দুপুরের খাবার না দেওয়ায় সদনের ছোট বাচ্চারা কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে কিছু বাচ্চা গিয়ে সদনের লাকড়ির স্তূপে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নেভান। পবা উপজেলার বায়ায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই শিশুসদনে গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, বাচ্চারা সদনের মাঠে হইচই করছে। তারা অভিযোগ করে, তাদের বাসি-পচা খাবার দেওয়া হয়। পচা আলুর তরকারি দেওয়া হয়। তাও নিয়মিত দেয় না।সদনের সভাপতি জেলা প্রশাসক আবদুল হান্নান বলেন, খবরটি শুনে তিনি খুবই বিস্মিত হয়েছেন। সঙ্গে সঙ্গে সমাজসেবার রাজশাহীর উপপরিচালককে কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে আজ শনিবারের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।