রাজশাহীতে খেজুরে মধু মাখানোর সময় দুই ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গত বৃহস্পতিবার খেজুরে মধু মাখানোর সময় দুই ফল ব্যবসায়ীকে হাতেনাতে ধরেছে পুলিশ। নগরের সাহেববাজার এলাকায় নিজেদের ফলের দোকানে বসে তাঁরা খেজুরে মধু মাখাচ্ছিলেন। আটক দুই ব্যবসায়ী হচ্ছেন বিশাল (১৮) ও সাগর (২২)। বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সাইফুর রহমান বলেন, সাধারণত ফরমালিন দেওয়া খেজুরে মৌমাছি বসে না। এ জন্য চতুর ব্যবসায়ীরা খেজুরে মৌমাছি ভেড়ানোর জন্য তাতে মধু মাখিয়ে রাখেন। গতকাল এ কাজ করার সময় দুই ব্যবসায়ীকে আটক করা হয়। আইনি দিকগুলো খতিয়ে দেখে তাঁদের নামে মামলা অথবা জরিমানা করা হবে।
বৃহস্পতিবার প্রথম আলোয় খেজুরে মধু মাখানোর ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়।