রাজশাহীতে গণহত্যার অভিযোগের তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ ও গোটিয়া গ্রামে গণহত্যার অভিযোগে মামলা হবে কি না, তা তদন্ত করছে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। গতকাল রাজশাহী সার্কিট হাউসে অভিযুক্ত আবদুস সামাদ ওরফে মুসার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার জন্য শুনানি হয়েছে। গতকাল কয়েকজন অভিযোগকারী তদন্ত কমিটির কাছে অভিযোগের বর্ণনা দেন। যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার সদস্য আব্দুর রহিম বলেন, এই অভিযোগে যুদ্ধাপরাধ ধারায় মামলা রুজু করা যাবে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।