প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে বাসচাপায় দুজন স্কুলছাত্র নিহত এবং এ ঘটনার জের ধরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার পর নিহত ওই স্কুলছাত্রদের গ্রামে গত সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ কলেজছাত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এদিকে গাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ অভ্যন্তরীণ পথে বাস চলাচল বন্ধ ছিল।রাজশাহী নগরের চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের কাশিয়াডাঙ্গা মোড়ে গত সোমবার বাসচাপায় নিহত হয় স্কুলছাত্র আল আমিন ও মঞ্জুর রহমান। তাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার চিথলকুল ও আদাড়িয়াপাড়া গ্রামে। পরে বিক্ষুব্ধ লোকজন সোয়া তিন ঘণ্টা সড়ক অবরোধ করে একটি বাস ও একটি ট্রাকে আগুন দেয়।